অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলতে ভয় পান রাহুল গান্ধী: বিনোদ বনসল
নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র জাতীয় মুখপাত্র বিনোদ বনসল রবিবার বলেছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের অর্থ না বুঝেই সে সম্পর্কে কথা বলা সহজ| কিন্তু তিনি কোরআন, বাইবেল এবং অন্যান্য ধর্মগ্
বিনোদ বনসল


নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র জাতীয় মুখপাত্র বিনোদ বনসল রবিবার বলেছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের অর্থ না বুঝেই সে সম্পর্কে কথা বলা সহজ| কিন্তু তিনি কোরআন, বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলতে ভয় পান।

রবিবার ভিএইচপি নেতা বিনোদ বনসল সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, মনুস্মৃতির কোনও শ্লোক না বুঝেই তা বেছে নিয়ে হিন্দু সমাজের সমালোচনা করা রাহুল গান্ধীর জন্য খুব সহজ। কিন্তু কোরআন, বাইবেল এবং অন্যান্য আব্রাহামিক ধর্মগ্রন্থে নারীদের সম্পর্কে কী বলা হয়েছে, তা নিয়ে কি তিনি একইরকম খোলাখুলিভাবে এবং সাহসের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে পারবেন?

বিনোদ বনসল বলেন, বেছে বেছে উদ্ধৃতি এবং তার বিকৃত অর্থ রাজনীতিকে কলুষিত করতে পারে, কিন্তু সত্যকে প্রকাশ করে না। রাহুলের উদ্দেশে তিনি বলেন, আপনি কি জানেন যে “যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ” এই শ্লোকটিও মনুস্মৃতিরই? তাই রাহুল, আগে পুরো গ্রন্থটি পড়ুন, সাধুসন্ত ও ভাষ্যকারদের চরণে বসুন, তারপর হিন্দু সমাজকে শংসাপত্র বিতরণ করবেন। কিন্তু তার আগে, আপনার অশুদ্ধ মানসিকতা দিয়ে দেশের যুবকদের নির্মল মনকে বিষিয়ে তুলবেন না। নারীর সম্মান ও মর্যাদা সম্পর্কে ভারতের আপনার কাছ থেকে শেখার প্রয়োজন নেই। এখানে নারীশক্তিই আমাদের সভ্যতার পরিচয়। রাজনৈতিক ভাষণের জন্য এটিকে মনুস্মৃতি ও সংবিধানের লড়াইয়ে পরিণত করা ইতিহাস ও সংস্কৃতি উভয়ের প্রতিই অবিচার।

উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিগত কয়েকদিন যাবৎ 'ছাত্র কি গুঞ্জ' নামে একটি অভিযান চালাচ্ছেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়াদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। শনিবার মহারাষ্ট্রের পুণেতে নারীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি মনুস্মৃতির একটি শ্লোক উদ্ধৃত করেন। তিনি বলেন যে, মনুস্মৃতিতে বলা আছে নারীদের কখনও স্বাধীন হওয়া উচিত নয়। অনেকেই তাঁর এই বক্তব্যের বিরোধিতা করছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande