দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র
নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য ছত্তিশগড়, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ''কমলা'' সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর এদিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূ
দিল্লি-সহ দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র


নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য ছত্তিশগড়, ওড়িশা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য 'কমলা' সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর এদিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

একই ধরনের আবহাওয়া পরিস্থিতি কেরলম, মাহে, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলেও দেখা যেতে পারে। রবিবার সকালে জাতীয় রাজধানীর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, দিল্লির আকাশ মেঘলা থাকবে এবং অধিকাংশ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande