
কলকাতা, ২৩ আগস্ট (হি স)। ইস্ট কোস্ট রেলওয়ের পুরী স্টেশনে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের উন্নয়নের কাজের জন্য শিয়ালদহ–পুরী, পুরী-শিয়ালদহ
দুরন্ত এক্সপ্রেসের শেষ স্টেশনের সাময়িক বদল হচ্ছে।
২২২০১ শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস (যেসব তারিখে যাত্রা শুরু হবে: ২৬, ২৮, ৩১.০৮.২০২৬; ০২, ০৪, ০৭, ০৯, ১১, ১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৫, ২৮, ৩০.০৯.২০২৬; ০২, ০৫, ০৭, ০৯, ১২, ১৪, ১৬ ও ১৯.১০.২০২৬) মাল্টিপাটপুরে যাত্রা শেষ হবে। ২২২০২ পুরী – শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (যেসব তারিখে যাত্রা শুরু হবে: ২৫, ২৭, ২৯.০৮.২০২৬; ০১, ০৩, ০৫, ০৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪, ২৬, ২৯.০৯.২০২৬; ০১, ০৩, ০৬, ০৮, ১০, ১৩, ১৫, ১৭ ও ২০.১০.২০২৬) মাল্টিপাটপুর থেকেই
যাত্রা শুরু করবে।
পূর্ব রেলের প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, ইস্ট কোস্ট রেলওয়ের পুরী স্টেশনে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের উন্নয়নের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত