শ্রীরামপুরের একাধিক হোটেলে অভিযান প্রশাসনের
হুগলি, ২৩ আগস্ট (হি.স.): কলকাতার মির্জা গালিব স্ট্রিট ও বীরভূমের তারাপীঠের হোটেলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল হুগলি জেলা প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে রবিবা
শ্রীরামপুরের একাধিক হোটেলে অভিযান প্রশাসনের


হুগলি, ২৩ আগস্ট (হি.স.): কলকাতার মির্জা গালিব স্ট্রিট ও বীরভূমের তারাপীঠের হোটেলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল হুগলি জেলা প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে রবিবার শ্রীরামপুর থানা এলাকার পিয়ারাপুর অঞ্চলে দিল্লি রোডের ধারের একাধিক হোটেলে রবিবার অভিযান চালায় প্রশাসন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ সিং, দমকল আধিকারিকরা এবং শ্রীরামপুর থানার পুলিশের যৌথ দল। পরিদর্শনকালে হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং ফায়ার সেফটি সার্টিফিকেট নবীকরণ করা হয়েছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande