অমরাবতীর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের
অমরাবতী, ২৪ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৩ সদ্যোজাতের। সোমবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ভেন্টিলেটর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান। অগ্নিকাণ্ডের সময়ে হাসপাতালে চিকিৎসাধী
অমরাবতীর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের


অমরাবতী, ২৪ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৩ সদ্যোজাতের। সোমবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ভেন্টিলেটর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান। অগ্নিকাণ্ডের সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৩৯টি সদ্যোজাত। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ছয় শিশু। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। সেই সময় হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে ৩৯ সদ্যোজাত চিকিৎসাধীন ছিল। আগুন লাগার খবর পেয়েই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের ভেন্টিলেটর থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। তিন সদ্যোজাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। মনে করা হচ্ছে, আগুনে ঝলসে ও দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে দেহ তিনটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande