
কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি.স.): রাসুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। এ দিন দুপুর ১টা পর্যন্ত ৩৩৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নেপালের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, হেলিকপ্টার থেকে উদ্ধার করা মানুষের মধ্যে ৬টি দেশের ৪৫ জন বিদেশি নাগরিকও আছেন।
বৃহস্পতিবার সকাল থেকে তিমুরে, ধুনচে এবং মাইলুং এলাকা থেকে হেলিকপ্টার ব্যবহার করে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। নেপালের সেনাবাহিনী জানিয়েছে যে, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের অনুসন্ধান এবং উদ্ধারের জন্য প্রায় ৪ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।
এর পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান এবং ত্রাণ সামগ্রী বিতরণের কাজও করা হচ্ছে। সেনার জনসংযোগ ও তথ্য দফতর এই বিষয়ে জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস