নেপালে প্রায় ৩০০ ভারতীয় এখনও নিখোঁজ
কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি স)। নেপালের বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ বাড়ছে। কাঠমান্ডুতে আয়োজিত এক বেসরকারি সংস্থার সামিটে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ ভারতীয় এখনও নিখোঁজ। তাঁদের অধিকাংশই কৈলাস-মানস সরোবর
নেপালে প্রায় ৩০০ ভারতীয় এখনও নিখোঁজ


কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি স)। নেপালের বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ বাড়ছে।

কাঠমান্ডুতে আয়োজিত এক বেসরকারি সংস্থার সামিটে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ ভারতীয় এখনও নিখোঁজ। তাঁদের অধিকাংশই কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

রসুয়া দিয়ে কৈলাস-মানস সরোবরের পথে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী যাতায়াত করেন। হড়পা বানের সময় সেই পথেই ছিলেন ভারতীয়রা। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে নেপাল সরকার।

নেপালের ভয়াবহ হড়পা বানের প্রাথমিক পরিস্থিতি তুলে ধরে সে দেশের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার জানান, “কয়েক ঘণ্টার মধ্যেই মুছে গেছে একের পর এক শহর”। তিনি বলেন, 'রসুয়া অঞ্চলের বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হাজার হাজার মানুষ।' যদিও ১৬৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত।

বৃহস্পতিবারের বিপর্যয়ের ভয়াবহতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। নেপাল সরকারের প্রাথমিক হিসাবে কয়েক হাজার পরিবার ঘর হারিয়েছে। বহু মানুষের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

খানাল জানান, বিপর্যয়ের পূর্ণ মাত্রা এখনও নির্ধারণের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কাজ করছে প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দল। তবে ধ্বংসস্তূপ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande