
কাঠমান্ডু, ২৭ আগস্ট (হি.স.): ভোটেকোশিতে ভয়াবহ বন্যার কারণে রাসুয়া ও নুয়াকোট ব্যতীত নেপালের অন্যান্য জায়গার ১,৪৩৩ জন নেপালি ও বিদেশি নাগরিকের এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। সেদেশের প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত সারাদেশের নিখোঁজ নাগরিকদের সংখ্যা পাওয়া গেছে। কর্তৃপক্ষের মতে, রাসুয়া ও নুয়াকোট ব্যতীত দেশের সাতটি প্রদেশে ৯১৬ জন নেপালি নাগরিক এবং ৫১৭ জন বিদেশি নাগরিকের খোঁজ মেলেনি। কর্তৃপক্ষ রাসুয়া ও নুয়াকোটের জন্য পৃথক তথ্য সংকলন করছে বলে জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোশি প্রদেশে ৮০ জনের খোঁজ মেলেনি। এদের মধ্যে জলবিদ্যুৎ কোম্পানির কর্মচারী, ব্যবসায়ীরা রয়েছেন। এই ব্যক্তিরা কোশি প্রদেশের ১১টি জেলার বাসিন্দা। একইভাবে, মধেশ প্রদেশে ৩৭ জন, রাসুয়া ও নুয়াকোট ব্যতীত বাগমতী প্রদেশে ৪২০ জন এবং গণ্ডকী প্রদেশে ৮৪ জন নিখোঁজ রয়েছেন। এদিকে, লুম্বিনী প্রদেশে ১০৫ জন, কর্ণালী প্রদেশে ১১৮ জন এবং সুদূর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ৭২ জন নিখোঁজ রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস