নেপালের রাসুয়া জেলায় ১৭৮ জন ভারতীয়-সহ ৫১৭ জন বিদেশি পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
কাঠমান্ডু, ২৭ আগস্ট: নেপালের ভোটেকোশিতে ভয়াবহ বন্যায় রাসুয়া জেলায় ৫১৭ জন বিদেশি পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নেপাল পর্যটন বোর্ড এই বিষয়ে জানিয়েছে। জানানো হয়েছে, এর মধ্যে ১৭৮
নেপালের রাসুয়া জেলায় ১৭৮ জন ভারতীয়-সহ ৫১৭ জন বিদেশি পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন


কাঠমান্ডু, ২৭ আগস্ট: নেপালের ভোটেকোশিতে ভয়াবহ বন্যায় রাসুয়া জেলায় ৫১৭ জন বিদেশি পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নেপাল পর্যটন বোর্ড এই বিষয়ে জানিয়েছে।

জানানো হয়েছে, এর মধ্যে ১৭৮ জন ভারতীয় পর্যটক রয়েছেন। এ ছাড়া আমেরিকা থেকে ৬৫ জন, ইউক্রেন থেকে ৫৩ জন, মালয়েশিয়া থেকে ৫১ জন, ব্রিটেন থেকে ৩৩ জন, অস্ট্রেলিয়া থেকে ৩৫ জন এবং কানাডার ২৫ জন পর্যটকের সঙ্গেও এখনও পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে, সিঙ্গাপুর থেকে নেপাল ভ্রমণে আসা ৯ জন পর্যটক এবং রাশিয়া ও জার্মানির ৮ জন করে পর্যটক রাসুয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। লাটভিয়া ও দক্ষিণ আফ্রিকার ৬ জন করে, নিউজিল্যান্ড ও জাপানের ৫ জন করে, ফ্রান্সের ৪ জন এবং স্পেনের ৩ জন পর্যটক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি ইটালি, আয়ারল্যান্ড, কাজাখস্তান, নেদারল্যান্ডস ও পর্তুগালের ২ জন করে পর্যটক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পর্যটন বোর্ডের মতে, বেলারুশ, বুলগেরিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, সার্বিয়া, সুইডেন এবং সুইজারল্যান্ডের এক জন করে পর্যটকের খোঁজ মিলছে না। বোর্ডের তরফে জানানো হয়েছে, বন্যার কারণে ১২৭ জন নেপালি পর্যটকও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande