৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে্ জানাল কাঠমান্ডু
কাঠমান্ডু, নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবার সাংবাদিকদের জানান, কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে দিল্লি
নেপাল বিপর্যয়


কাঠমান্ডু, নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর

জয়সবার সাংবাদিকদের জানান, কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নেমেছেন ২১ জন ভারতীয়। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা।

বৃহস্পতিবার কাঠমান্ডুতে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। তার পরেই তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

কাঠমান্ডু থেকে শুক্রবার দুপুরে ২১ জন ভারতীয় দিল্লি বিমানবন্দরে পৌঁছন। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা।

অন্য দিকে, নেপালের পর্যটন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

জয়সবাল জানিয়েছেন, ৯৬ জন ভারতীয় সীমান্ত পার করে চিন থেকে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তাঁরা মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

নয়াদিল্লি জানিয়েছে, উপদ্রুত আঞ্চলে সেতু মেরামত হলে নেপালে ত্রাণ নিয়ে যাতায়াতে সুবিধা হবে। জয়সওয়াল জানিয়েছেন, নেপালে উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এই নিয়ে নেপাল এখনও কোনও জবাব দেয়নি। নেপাল সরকারের জবাবের অপেক্ষা করছে ভারত বলে জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande