
বারামুল্লা, ২৮ আগস্ট (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লায় নাকাতল্লাশির সময় এক ব্যক্তির কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে| অভিযুক্ত শাকির নবী কুঞ্জার এলাকার বাসিন্দা|
শুক্রবার জানা গেছে, কুঞ্জার থানার পুলিশ, কুঞ্জারের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফ-এর ১৭৬ নম্বর ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর ২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের যৌথ বাহিনী এই নাকাতল্লাশি চালাচ্ছিল। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে দেখে শাকির নবী পালানোর চেষ্টা করে| কিন্তু বাহিনীর তৎপরতায় তাকে ধরে ফেলা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয় বলে জানা গেছে। তাকে গ্রেফতার করা হয়েছে| তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ