নজরুল মঞ্চে রাজ্যভিত্তিক রাখি বন্ধন উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
​কলকাতা, ২৮ আগস্ট (হি. স.): রাখি বন্ধন উৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বিশেষ রাখি বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মূল অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া বি
মুখ্যমন্ত্রীকে রাখি বাঁধলেন লকেট চট্টোপাধ্যায়


​কলকাতা, ২৮ আগস্ট (হি. স.): রাখি বন্ধন উৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বিশেষ রাখি বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মূল অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগ এবং সহযোগিতায় ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর।​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী তাপস রায়, মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রত্না দেবনাথ, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন এবং যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের সচিব অবনীন্দ্র সিং। অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়।​অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সমাজসেবী লকেট চট্টোপাধ্যায়সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা একে অপরের হাতে রাখি বাঁধেন। স্বাগত ভাষণ দেন মন্ত্রী ইন্দ্রনীল খান।​মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এদিন জানান, রাজ্যের মোট ৩,৩৪৬টি গ্রাম, ১২১টি ব্লক এবং ৬০টি পুরসভায় একসঙ্গেই এই রাখি বন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।​এই উপলক্ষে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের এই ধরনের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande