
কলকাতা, ২৮ আগস্ট (হি . স. ) : গত বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি ক্রমাগত অত্যাচার করছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তাঁর দাবি, কালীঘাটের বাড়ির সামনে প্রতিদিন রাত ১০টায় দু’টি পাগল পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিরক্ত করতে মাতালদেরও বিজেপি কাজে লাগাচ্ছে বলেই অভিযোগ তাঁর।
একুশে জুলাইয়ে শহিদ সমাবেশের অনুষ্ঠানের আগেও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন মমতা। তিনি জানান, তাঁর বাড়ির সামনে নাকি বেশ কয়েকজন বহিরাগত যুবক সেই সময় ঘোরাঘুরি করছিলেন। জোরে জোরে গান বাজানো হয় বলেও অভিযোগ করেছিলেন। ওই বহিরাগত যুবকদের দৌরাত্ম্যের নেপথ্যে বিজেপির অঙ্গুলিহেলনকেও দায়ী করেছিলেন মমতা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত