আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে নির্দেশ হাই কোর্টের
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ড: দ্বিতীয় দফার তদন্ত তিন সপ্তাহে শেষ করতে হবে, সিবিআই-কে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার আরজি কর মামলার শুনানি ছিল। রুদ্ধদ্বার কক্ষে সেই শুনানি হয়। আদালত সূত্রে খবর, শুনানিত
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ড: দ্বিতীয় দফার তদন্ত তিন সপ্তাহে শেষ করতে হবে, সিবিআই-কে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

শুক্রবার আরজি কর মামলার শুনানি ছিল।

রুদ্ধদ্বার কক্ষে সেই শুনানি হয়। আদালত সূত্রে খবর, শুনানিতে বেঞ্চের সামনে সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়ে জানায়।

সিবিআই দ্বিতীয় দফার তদন্তে কী কী বিষয় খতিয়ে দেখেছে, তা তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য রাতের খাবার এনেছিলেন একজন ডেলিভারি বয়। তদন্তকারীরা ওই ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করেছেন বলে আদালতে জানায় সিবিআই।

এ ছাড়াও, সে দিন রাতে কর্মরত যে চার চিকিৎসক নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরজি করের নির্যাতিতার পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই আদালতে জানিয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande