অভূতপূর্ব প্রভাব; জন ধন যোজনা প্রসঙ্গে মত প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী জনধন যোজনার অভূতপূর্ব বিস্তার এবং যুগান্তকারী ফলাফলের ওপর শুক্রবার আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, অভূতপূর্ব পরিধি এবং যুগান্তকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী জনধন যোজনার অভূতপূর্ব বিস্তার এবং যুগান্তকারী ফলাফলের ওপর শুক্রবার আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, অভূতপূর্ব পরিধি এবং যুগান্তকারী ফলাফল! জন ধন যোজনা (পিএমজেডিওয়াই) এক অভূতপূর্ব প্রভাব ফেলেছে, যা সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে এবং দেশজুড়ে মানুষের ক্ষমতায়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী জন ধন যোজনা (পিএমজেডিওয়াই) হলো কেন্দ্রীয় সরকারের একটি জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি মিশন| এটি ২০১৪ সালের ২৮ আগস্ট শুরু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৫৯ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট জমা রাশির পরিমাণ ৩ লক্ষ ১৭ লক্ষ কোটি টাকা। এর উদ্দেশ্য হলো সারা দেশের সকল পরিবারকে ব্যাঙ্কিং সুবিধা প্রদান করা এবং প্রতিটি পরিবারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande