শ্রী নারায়ণ গুরুজিকে শ্রদ্ধা অমিত শাহর
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : শ্রী নারায়ণ গুরুজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক্সবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনারায়ণ গুরুজিকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ''আধ্যাত্মিকতার মাধ
অমিত শাহ


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : শ্রী নারায়ণ গুরুজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা

জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার এক্সবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনারায়ণ গুরুজিকে শ্রদ্ধা

জানিয়ে লিখেছেন, 'আধ্যাত্মিকতার মাধ্যমে এক অধিকতর সম্প্রীতিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী সমাজ গঠনের পথ দেখিয়েছিলেন। জ্ঞান, করুণা, সাম্য ও আধ্যাত্মিক স্বাধীনতার বিষয়ে তাঁর আদর্শসমূহ ভারতের মহত্ত্ব অর্জনের পথে আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।

এই মহান দ্রষ্টার জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande