পরীক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইল কেন্দ্র
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): শিক্ষা ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সরকারি পরীক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত পড়ুয়া, অভিভাবক, শ
পরীক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইল কেন্দ্র


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): শিক্ষা ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে পরামর্শ চাইল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সরকারি পরীক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত পড়ুয়া, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা-সহ সাধারণ নাগরিকদের মতামত জানতে চায় এই টাস্ক ফোর্স।

জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) শুক্রবার এক পোস্টের মাধ্যমে পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছে। এ বিষয়ে পরামর্শ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর, ওয়েবসাইট, টোল-ফ্রি নম্বর এবং ই-মেল ঠিকানা প্রকাশ করা হয়েছে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় পরামর্শ দেওয়া যাবে। পরামর্শ পাঠানোর শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। বিষয়টি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে তা শেয়ার করার অনুরোধ জানিয়েছে এনটিএ।

সংশ্লিষ্টরা নিম্নলিখিত মাধ্যমে তাঁদের পরামর্শ পাঠাতে পারবেন—

হোয়াটসঅ্যাপ: ৭৮২৭০৪২৮৩০

ওয়েবসাইট: examreforms-taskforce.dopt.gov.in

টোল-ফ্রি নম্বর: ১৮০০-১৮০-৪৭৪৭

ই-মেল: ExamReformsTaskforce@dopt.gov.in

কেন্দ্রের মতে, নাগরিকদের পরামর্শ ভবিষ্যতের সরকারি পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande