সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ভারতে প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ সম্ভবত ভারতে এখনই প্রকাশিত হচ্ছে না। বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউস নামের প্রকাশনা সংস্থার। সূত্র বলছে, বইটিতে দেওয়া কিছু তথ্যে আপত্তি থাকা
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ভারতে প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি. স. ) : সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ সম্ভবত ভারতে এখনই প্রকাশিত হচ্ছে না। বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউস নামের প্রকাশনা সংস্থার।

সূত্র বলছে, বইটিতে দেওয়া কিছু তথ্যে আপত্তি থাকায় সেটি প্রকাশ করতে নারাজ পেঙ্গুইন। সংস্থার তরফে সোনিয়াকে বইয়ের পাণ্ডুলিপিতে কিছু বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব সোনিয়া মানতে নারাজ। সেকারণেই পিছু হটছে পেঙ্গুইন।

আগামী ১০ নভেম্বরে আমেরিকায় প্রকাশিত হওয়ার কথা সোনিয়ার স্মৃতিকথা, ‘বিলংগিং: আ জার্নি অব লভ’। মার্কিন প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ বইটি প্রকাশ করার কথা। পেঙ্গুইনের সঙ্গেই তাঁরা চুক্তি করেছিল।

সেই বই প্রকাশ নিয়েই জটিলতা তৈরি হয়েছে।

পেঙ্গুইন র্যান্ডম হাউস শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর সোনিয়ার স্মৃতিকথার প্রকাশক নয়। পেঙ্গুইন বইটি প্রকাশে আগ্রহী ছিল। সে নিয়ে আলোচনাও হয়েছিল। বই প্রকাশের আগে সম্পাদকীয় দৃষ্টিকোন থেকে কিছু পরামর্শও লেখককে দেওয়া হয়েছিল। কিন্তু পেঙ্গুইন ওটি প্রকাশ করছে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande