
মালদা, ২৯ আগস্ট (হি. স.) : মালদায় ‘চা চক্রে’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নীতির কড়া সমালোচনা করেন।
আন্তর্জাতিক আদালতে যাওয়া সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তৃণমূল জমানায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় ওঠা দুর্নীতির অভিযোগ এবং মমতার পুনরায় ক্ষমতায় ফেরার দাবি নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই আদালতের রায় মেনে নেননি।
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ চলাকালীন বিশৃঙ্খলার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। এ ছাড়া কলকাতা পুরসভা নির্বাচনে এনসিপিআই-এর এনডিএ জোটের শরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত জেলা সফরের ঘোষণা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী আবাসন যোজনা নিয়ে কঠোর অবস্থান নিয়ে বলেন, দুস্থ ও প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ ঘোষ স্পষ্ট জানান, দরিদ্র ও দুস্থ মানুষের কাছ থেকে টাকা তোলা ব্যক্তিদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি