
কাঠমান্ডু, ২৯ আগস্ট (হি.স.): প্রাণের সন্ধানে হড়পা বানে বিধ্বস্ত নেপালে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শনিবার সন্ধ্যা পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে মোট ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিব্বতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পুলিশ, প্রশাসন, সে দেশের সেনাবাহিনী দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, হড়পা বানে বিপর্যস্ত নেপালে এখনও খোঁজ পাওয়া যায়নি অথবা সম্পর্ক স্থাপন করা যায়নি ২৮৭ জন ভারতীয় নাগরিকের সঙ্গে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এযাবৎ ৮৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ