প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| রবিবার তিনি সমাজ মাধ্যমে লেখেন, আজ নিজের অফিসে বসে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলাম। ‘মন কি
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| রবিবার তিনি সমাজ মাধ্যমে লেখেন, আজ নিজের অফিসে বসে মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলাম।

‘মন কি বাত’-এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশের ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর সঙ্গে নিজের ভাবনা ও মতামত ভাগ করে নেন। পাশাপাশি দেশের অগ্রগতির লক্ষ্যে দেশবাসী, বিশেষ করে যুব সমাজকে বিভিন্ন ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করেন।

আজও তিনি দেশের যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে একটি নেশামুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকল দেশবাসীকে এগিয়ে আসার ডাক দিয়েছেন।

আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী। আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মহানায়ককে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী। ভারতীয় চলচ্চিত্র, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে উত্তমকুমারের অসামান্য অবদানকে তিনি যেভাবে দেশের সামনে তুলে ধরেছেন, তাতে মহানায়কের অগণিত অনুরাগীর সঙ্গে আমিও একজন অনুরাগী হিসেবে তথা সকল পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আগামী ৪ সেপ্টেম্বর আসন্ন জন্মাষ্টমী উৎসব এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পুনরায় আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে স্থানীয় ও দেশীয় পদ্ধতিতে তৈরি সামগ্রী কেনার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মনির্ভরতার ভাবনাকে সঙ্গে নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে মাননীয় প্রধামন্ত্রীর এই বার্তা আমাদের সকলের জন্যই অনুপ্রেরণার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande