নারায়ণপুরে নকশাল ডাম্প থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
নারায়ণপুর, ৩০ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আদনার জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় রবিবার মাটির নিচে লুকিয়ে রাখা নকশালদের একটি বড় অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলের মধ্যে প্লাস্টিক দিয়ে ঢাকা অবস্থায় বিস্ফোরক-সহ অস্ত
নারায়ণপুরে নকশাল ডাম্প থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার


নারায়ণপুর, ৩০ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আদনার জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় রবিবার মাটির নিচে লুকিয়ে রাখা নকশালদের একটি বড় অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলের মধ্যে প্লাস্টিক দিয়ে ঢাকা অবস্থায় বিস্ফোরক-সহ অস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল।

রবিবার নারায়ণপুরের পুলিশ সুপার সন্দীপ কুমার পটেল জানিয়েছেন, উদ্ধার হয়েছে ১০টি রাইফেল, দুটি গ্রেনেড লঞ্চার, ১৩টি জীবন্ত বিএলজি শেল, ১৬টি কার্তুজ, প্রায় ২ কেজি বিস্ফোরক এবং একটি টেলিস্কোপিক সাইট।

পুলিশ জানিয়েছে, পুলিশ ও ১২৯ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ দল আদনার এলাকার জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল। আদনার গ্রামের উত্তর-পশ্চিম দিকে ঘন জঙ্গলে তল্লাশির সময় বাহিনীর সদস্যরা নকশালদের আগে লুকিয়ে রাখা পুরনো ডাম্পটির সন্ধান পান।

তল্লাশিতে একটি .৩০৩ রাইফেল, চারটি .৩১৫ রাইফেল এবং পাঁচটি ১২ বোর রাইফেল উদ্ধার হয়েছে। এছাড়া দুটি ব্যারেল গ্রেনেড লঞ্চার ও একটি টেলিস্কোপিক সাইট পাওয়া যায়। ১৩টি জীবন্ত বিএলজি শেল, ১২ বোরের ১৬টি কার্তুজ এবং প্রায় ২ কেজি বিস্ফোরকও উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার জানান, নকশাল কার্যকলাপ নির্মূলের পরও জঙ্গল ও দুর্গম এলাকায় আগে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। পুরনো ডাম্প উদ্ধার হওয়ায় এলাকায় নকশাল কার্যকলাপ পুরোপুরি নির্মূল করার পাশাপাশি ভবিষ্যতে লুকিয়ে রাখা অস্ত্র ও বিস্ফোরক থেকে সম্ভাব্য বিপদও এড়ানো সম্ভব হবে।

তিনি জানান, ৩১ মার্চের পরও বস্তারের বিভিন্ন জঙ্গলে তল্লাশির সময় নকশালদের পুরনো অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হচ্ছে। নারায়ণপুর, বিজাপুর ও দান্তেওয়াড়ায় একাধিক উদ্ধারের ঘটনায় স্পষ্ট, পুরনো ডাম্পের সন্ধান নিরাপত্তা অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।

৩১ মার্চের পর উদ্ধার হওয়া উল্লেখযোগ্য নকশাল ডাম্প—

২৯ এপ্রিল, কাঁকের: সাতটি পাঁচ কেজির কুকার আইইডি, দুটি পাইপ বোমা, কোডেক্স তার-সহ মাওবাদী সামগ্রী উদ্ধার।

৩ মে, দান্তেওয়াড়া: বারসুর এলাকার জঙ্গল থেকে প্রায় ১০ কেজির পাইপ বোমা, আইইডি ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার।

১২ মে, নারায়ণপুর: আবুঝমাড়ের জঙ্গল থেকে ১ কোটি ১ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ, তিনটি একে-৪৭, তিনটি এসএলআর, অন্যান্য রাইফেল এবং ১৩২টি বিএলজি শেল-সহ ইলেকট্রনিক ডেটোনেটর ও কারডেক্স তার উদ্ধার।

১৩ মে, বিজাপুর: মাওবাদীদের তিনটি ডেরা থেকে ৬৫.৫২ লক্ষ টাকা নগদ, ৩২টি অস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার।

৩০ আগস্ট, নারায়ণপুর: আদনারের জঙ্গল থেকে ১০টি রাইফেল, দুটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, ১৩টি বিএলজি শেল, ১৬টি কার্তুজ এবং প্রায় ২ কেজি বিস্ফোরক উদ্ধার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande