গুসকরায় মাটির দেওয়াল ভেঙে জখম দম্পতি
বর্ধমান, ৩০ আগস্ট (হি.স.): শনিবার গভীর রাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হলেন এক প্রৌঢ় দম্পতি। এ দিন রাতে বর্ধমানের গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র
গুসকরায় মাটির দেওয়াল ভেঙে জখম দম্পতি


বর্ধমান, ৩০ আগস্ট (হি.স.): শনিবার গভীর রাতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হলেন এক প্রৌঢ় দম্পতি। এ দিন রাতে বর্ধমানের গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে|

রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাওয়াদাওয়া সেরে নিজেদের মাটির ঘরে ঘুমোচ্ছিলেন। আচমকাই বিকট শব্দে ঘরটির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে তাঁদের গায়ের ওপর ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা। তাঁরা তড়িঘড়ি দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে জখম দম্পতিকে উদ্ধার করেন। তাঁদের প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বর্ধমানের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande