
কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়া রয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, রবিবার এবং সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলায়। এ দিন হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি জেলার কিছু অংশে। আর সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে পূর্বাভাস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ