বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লিখেছেন - স্বনাম ধন্য চিত্র পরিচালক, অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি । তিনি ছ
ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লিখেছেন - স্বনাম ধন্য চিত্র পরিচালক, অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি ।

তিনি ছিলেন এক ভারতীয় চলচ্চিত্র পরিচালক। অর্থনীতির ছাত্র ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। ১৯৯২ সালে মুক্তি পায় তার প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনী চিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান। উল্লেখ্য, ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী। দুই দশকের কর্মজীবনে তিনি ১২ টি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও পেয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande