পি. এ. সাংমা-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি লোকসভার স্পিকার ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার প্রাক্তন স্পিকার পি. এ. সাংমার জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ অন্যান্য সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে পি
পি. এ. সাংমা-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি লোকসভার স্পিকার ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের


নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার প্রাক্তন স্পিকার পি. এ. সাংমার জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ অন্যান্য সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে পি. এ. সাংমাকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

উল্লেখ্য, মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পূর্ণ অগিতোক সাংমা (পি. এ. সাংমা)। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)–র সহ-প্রতিষ্ঠাতা ছিলেন পি. এ. সাংমা। পরবর্তীকালে তিনি ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)–র প্রতিষ্ঠাতা করেন। তিনি পি. ভি. নরসিমা রাও-সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পি. এ. সাংমা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মেঘালয়ের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের মে থেকে ১৯৯৮ সালের মার্চ পর্যন্ত তিনি লোকসভার স্পিকার ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande