হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত্যু উত্তর প্রদেশের ৬ পুণ্যার্থীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
মৈনপুরী, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী থেকে খাটুশ্যাম ও বৃন্দাবন দর্শনে যাওয়া পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি হরিয়ানার পালওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ


মৈনপুরী, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী থেকে খাটুশ্যাম ও বৃন্দাবন দর্শনে যাওয়া পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি হরিয়ানার পালওয়ালে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি, আহতদের যথাযথ চিকিৎসার জন্য হরিয়ানা সরকারের সঙ্গে কথাও বলেছেন তিনি। মৃতদেহগুলি পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মৈনপুরীর কিষাণি থেকে পুণ্যার্থীদের একটি দল গাড়িতে করে তীর্থযাত্রায় বেরিয়েছিল। সোমবার সন্ধ্যায় রাজস্থানের খাটুশ্যাম ও সালাসার বালাজি মন্দির দর্শন করার পর তাঁরা বৃন্দাবনের উদ্দেশে রওনা হন। মঙ্গলবার সকালে পালওয়ালের কেএমপি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাঁদের গাড়ি সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মৈনপুরীর বিজয় সিং, রাজকুমার, রেশমা দেবী, কমলা দেবী, সুধা এবং মহেশের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৪ জন। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের পালওয়ালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি জেলা হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande