হায়দরাবাদে গৃহবন্দি তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি
হায়দরাবাদ, ১ সেপ্টেম্বর (হি.স.): তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি এন রামচন্দ্র রাওকে মঙ্গলবার তাঁর হায়দরাবাদের বাসভবনে নজরবন্দি (গৃহবন্দি) করা হয়েছে। এ দিন তাঁর নালগোন্ডায় গিয়ে দলের জেলা সভাপতির সঙ্গে দেখা করার কথা ছিল। উল্লেখ্য, নালগোন্ডার বিজ
হায়দরাবাদে গৃহবন্দি তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি


হায়দরাবাদ, ১ সেপ্টেম্বর (হি.স.): তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি এন রামচন্দ্র রাওকে মঙ্গলবার তাঁর হায়দরাবাদের বাসভবনে নজরবন্দি (গৃহবন্দি) করা হয়েছে। এ দিন তাঁর নালগোন্ডায় গিয়ে দলের জেলা সভাপতির সঙ্গে দেখা করার কথা ছিল।

উল্লেখ্য, নালগোন্ডার বিজেপি জেলা সভাপতির বাড়িতে সোমবার কংগ্রেস কর্মীরা ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ। সোমবার হায়দরাবাদের বিজেপি কার্যালয়ে যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থল বিজেপি 'শুদ্ধিকরণ' করেছে বলে অভিযোগ। এর প্রতিবাদে কংগ্রেস কর্মীরা উত্তরাখণ্ডের হলদওয়ানিতে বিজেপি কার্যালয়ের দরজায় কালো রং ছিটিয়ে দেয়। এদিকে, এই ঘটনার পর হায়দরাবাদে নালগোন্ডা জেলা সভাপতি নাগম বর্ষিত রেড্ডির নেতৃত্বে বিজেপি কর্মীরা শ্রীনগর কলোনিতে মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডির ক্যাম্প অফিসের দিকে মিছিল করে যায়। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কুশপুত্তলিকা দাহ করে। বিজেপির অভিযোগ, এর পাল্টা আবার কংগ্রেস কর্মীরা বিজেপির জেলা সভাপতির বাড়িতে ঢুকে ভাঙচুর করে এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। সোমবারের এই ঘটনার পর মঙ্গলবার বর্ষিত রেড্ডির বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি এন রামচন্দ্র রাও। কিন্তু পুলিশ তাঁকে যেতে বাধা দেয়। জানা গেছে, তাঁকে গৃহবন্দি করা হয়েছে।

তেলেঙ্গানা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে, কংগ্রেস সরকার বিজেপি রাজ্য সভাপতিকে গৃহবন্দি করার পথ বেছে নিয়েছে। যাতে তিনি নালগোন্ডা গিয়ে পীড়িত বিজেপি জেলা সভাপতির পরিবারের পাশে দাঁড়াতে না পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande