দৃষ্টিহীনতার অন্ধকার কাটাতে প্রধান শিক্ষকের মানবিক উদ্যোগ
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : সত্যি অভিনব ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার সভায় সদস্যদের সামনে মানবিকতা ও মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হল। আউশ গ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. নবকুমার ঘোষের মানবিক উদ্যো
বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বোস এর সমীপে


কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : সত্যি অভিনব ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার সভায় সদস্যদের সামনে মানবিকতা ও মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হল। আউশ গ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. নবকুমার ঘোষের মানবিক উদ্যোগের কথা জেনে আপ্লুত হওয়ার মতোই ঘটনা।

ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রামকৃষ্ণ টুডু জন্মের পর থেকেই দুই চোখে অস্পষ্ট দেখত। চিকিৎসকদের পরামর্শে জানা যায়, তার কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু চিকিৎসার জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে জানতে পেরে দারিদ্র্যপীড়িত পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ছাত্রটির পাশে দাঁড়ান প্রধান শিক্ষক ড. নবকুমার ঘোষ। নিজের অর্থেই রামকৃষ্ণের চোখের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন তিনি। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

একজন শিক্ষকের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। সেই মহানুভবতার স্বীকৃতি হিসেবেই আজ পশ্চিমবঙ্গ বিধানসভার সকল মাননীয় সদস্যের পক্ষ থেকে ড. নবকুমার ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর এই উদ্যোগের প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande