রিয়াসিতে ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ৩২ বছরের চালক
শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চসানা এলাকায় শুক্রবার পাথরবোঝাই একটি ট্রাক্টর রাস্তা থেকে উল্টে প্রায় ১৪০-১৫০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জাভেদ আহমেদ (৩২)। শুক্রবার পুল
রিয়াসিতে ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ৩২ বছরের চালক


শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চসানা এলাকায় শুক্রবার পাথরবোঝাই একটি ট্রাক্টর রাস্তা থেকে উল্টে প্রায় ১৪০-১৫০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম জাভেদ আহমেদ (৩২)।

শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, চসানার ফুলকোট বাগোদাস এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)-এর রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছিল ট্রাক্টরটি। পাথর নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande