পুলওয়ামায় ভাল্লুকের হামলায় আহত মহিলা
শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার হান্ডুরায় শুক্রবার ভাল্লুকের হামলায় এক মহিলা আহত হয়েছেন। শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, হান্ডুরা এলাকায় একটি বন্য ভাল্লুক ওই মহিলার উপর হামলা চালায়। হামলায় ত
পুলওয়ামায় ভাল্লুকের হামলায় আহত মহিলা


শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার হান্ডুরায় শুক্রবার ভাল্লুকের হামলায় এক মহিলা আহত হয়েছেন।

শুক্রবার পুলিশের এক আধিকারিক জানান, হান্ডুরা এলাকায় একটি বন্য ভাল্লুক ওই মহিলার উপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য ত্রালের সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মহিলার পরিচয় হান্ডুরার বাসিন্দা হাজরা বেগম হিসেবে জানা গেছে।

এদিকে, এলাকায় ভল্লুকের বাড়তে থাকা আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ভল্লুকের হামলা রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিক বন্যপ্রাণ দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande