
মির্জাপুর, ১১ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের জামালপুর অঞ্চলে জামালপুর-রামপুর-বেলহর-ওডি রাস্তার মেরামত না হওয়ায় সমস্যার সম্মুখীন ২৪টিরও বেশি গ্রাম। বন্যার হাত থেকে রক্ষা পেতে প্রায় ১৫ দিন আগে কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি মেরামতের কাজ। । ফলত ব্লক সদর দফতর এবং সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২৪টিরও বেশি গ্রামের ।
শুক্রবার প্রশাসন সূত্রে জানা গেছে, গড়ই নদীর বাঁধ ভেঙে করজি, হাসৌলি, বিয়রহি সহ বেশ কয়েকটি গ্রামে জল ঢোকে । ফসল ও ঘরবাড়ি বাঁচাতে গ্রামীণ বাসিন্দারা হাসৌলি ও করজির মাঝে রাস্তা কেটে জল বের করার পথ তৈরি করে। এর পর থেকেই ওই বন্ধ হয় যাবতীয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত বছরের বন্যার সময়ও করজি গ্রামের কাছে গড়ই নদীর বাঁধ একাধিক জায়গায় ভেঙেছিল। সেচ দফতরের পক্ষ থেকে সময়মতো তা সংস্কার না করায় এ বছর আবারও বন্যার জল ক্ষেতে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত হয়েছে রামপুর, বেলহর, দৌলতাবাদ, ভাইপুর, ভূইলি, হাজিপুর, জিগনা, সুরহা, বিয়রহি, বিষৌরা, শেরওয়া, ভিক্সি, জাফরাবাদ ও ভোকরোধ সহ ২৪টিরও বেশি গ্রাম। গ্রামের বাসিন্দারা এবং গ্রাম প্রধান সংশ্লিষ্ট দফতরের কাছে দ্রুত রাস্তাটির মেরামতের দাবি জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক