কাঠুয়ায় রেল সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে যৌথ মহড়া
কাঠুয়া, ১১ সেপ্টেম্বর ( হি.স.): রেল সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আয়োজন করা হলো বিশেষ সেনা মহড়া। কাঠেরা এলাকায় কাঠুয়ার রেলপুলিশের (জিআরপি) পক্ষ থেকে আয়োজিত হয় এই যৌথ মহড়ার । মহড়
কাঠুয়ায় আয়োজিত কাছে যৌথ মহড়া


কাঠুয়া, ১১ সেপ্টেম্বর ( হি.স.): রেল সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আয়োজন করা হলো বিশেষ সেনা মহড়া। কাঠেরা এলাকায় কাঠুয়ার রেলপুলিশের (জিআরপি) পক্ষ থেকে আয়োজিত হয় এই যৌথ মহড়ার । মহড়ায় উপস্থিত ছিল সেনা, এসডিআরএফ, সিআরপিএফ, পুলিশ এবং ডগ স্কোয়াড-সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা।

এই বিশেষ মহড়ায় অনুশীলন করা হয় রেললাইনের আশপাশে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হলে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত পদক্ষেপ এবং উদ্ধারকাজের প্রক্রিয়া । পাশাপাশি নিরাপত্তা বাহিনী সম্ভাব্য বোমা উদ্ধার, সন্ত্রাসী হামলার মতো পরিস্থিতি মোকাবিলা করা এবং পুরো এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় পদক্ষেপেরও মহড়া চলে ।

শুক্রবার এক রেলপুলিশ আধিকারিক জানান, এই ধরণের মহড়া একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। সময় সময় সমস্ত সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে এই অনুশীলন করে থাকে, যাতে রেললাইনের কাছে কোনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে সমস্ত নিরাপত্তা ও উদ্ধারকারী দল নিজেদের মধ্যে সমন্বয় রেখে দ্রুত ব্যবস্থা নিতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande