কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার যুবক
হরিদ্বার, ১১ সেপ্টেম্বর ( হি.স.): কিশোরীকে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে উত্তরাখণ্ডের হরিদ্বারে গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার মঙ্গলোর থানার অন্তর্গত এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সায়ান। সে মঙ্গলোরের কেল্লা মহ
কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার যুবক


হরিদ্বার, ১১ সেপ্টেম্বর ( হি.স.): কিশোরীকে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে উত্তরাখণ্ডের হরিদ্বারে গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার মঙ্গলোর থানার অন্তর্গত এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সায়ান। সে মঙ্গলোরের কেল্লা মহল্লার বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মঙ্গলোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, অভিযুক্ত যুবক তাদের ১৬ বছরের মেয়েকে প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় এবং তার ওপর যৌন নির্যাতন চালায়। ঘটনাটি জানার পর নির্যাতিতার পরিবার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যরা তাদের হত্যার হুমকি দেয়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে এবং শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande