ধর্মঘটে পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে আরামবাগের গ্রাহকরা,
আরামবাগ , ১১ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর ডাকে শুক্রবার একদিনের ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এর প্রভাব পড়েছে আরামবাগ মহকুমাতেও। শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বন্ধ থাকায় দিনভর সমস্যায় পড়তে হয় সাধার
ধর্মঘটে পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে আরামবাগের গ্রাহকরা,


আরামবাগ , ১১ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর ডাকে শুক্রবার একদিনের ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। এর প্রভাব পড়েছে আরামবাগ মহকুমাতেও। শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বন্ধ থাকায় দিনভর সমস্যায় পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

ধর্মঘটের বিষয়টি আগে থেকে জানতে না পেরে জরুরি পরিষেবার জন্য ব্যাংকে এসে অনেককেই ফিরে যেতে দেখা যায়। ব্যাংকের শাখা বন্ধ থাকায় টাকা তোলা ও জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ-সহ একাধিক পরিষেবা ব্যাহত হয়। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন গ্রাহকরা।

ব্যাংক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু, পেনশন সংক্রান্ত বিভিন্ন দাবি, মহার্ঘ ভাতা একীভূতকরণ এবং ন্যাশনাল পেনশন ব্যবস্থা থেকে পুরনো পেনশন ব্যবস্থায় ফেরার সুযোগ-সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

একদিনের ধর্মঘটের জেরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হলেও অনলাইন ব্যাংকিং ও এটিএম পরিষেবার মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকরা বিকল্প পরিষেবা নেওয়ার চেষ্টা করেন। তবে সরাসরি ব্যাংক শাখায় গিয়ে যে সমস্ত কাজ করতে হয়, সেগুলি নিয়ে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande