স্বাস্থ্য সচেতনতায় লোকশিল্পীদের মাধ্যমে বার্তা, স্বাস্থ্য ভবনে লোকশিল্পী ওরিয়েন্টেশন কর্মসূচি
হুগলি , ১১সেপ্টেম্বর (হি.স.): হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লোকশিল্পীদের মাধ্যমে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হল ‘লোকশিল্পী ওরিয়েন্টেশন কর্মসূচি’। স্বাস্থ্য দফতরের উদ্
স্বাস্থ্য সচেতনতা শিবিরে মন্ত্রী সুমনা সরকার


হুগলি , ১১সেপ্টেম্বর (হি.স.): হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে লোকশিল্পীদের মাধ্যমে স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হল ‘লোকশিল্পী ওরিয়েন্টেশন কর্মসূচি’।

স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে লোকশিল্পীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে হেপাটাইটিস ভাইরাস, তার সংক্রমণ, প্রতিরোধ এবং সচেতনতার বিভিন্ন বার্তা সহজ ও প্রাঞ্জল ভাষায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে লোকশিল্পের ভূমিকা অত্যন্ত কার্যকর। গান, পালাগান ও লোকসংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব।

লোকশিল্পের সহজবোধ্য ও আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উপস্থিতরা। হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande