এস্তেহেইজেনের সেঞ্চুরি, নামিবিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
উইন্ডহক(নামিবিয়া), ১২ সেপ্টেম্বর (হি.স.):উইন্ডহকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে ১৭৮ রানে অল আউট করে দিয়েছে তারা। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৯৯ রানে জয়
এস্তেহেইজেনের সেঞ্চুরি, নামিবিয়ার বিরুদ্ধে   দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়


উইন্ডহক(নামিবিয়া), ১২ সেপ্টেম্বর (হি.স.):উইন্ডহকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে ১৭৮ রানে অল আউট করে দিয়েছে তারা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৯৯ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এস্তেহেইজেন করেন ১১৯ রান। প্রথম ম্যাচে সত্তর ছোঁয়া ইনিংস খেলা টনি ডি জর্জি এবার করেন ৭৯ রান।

নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস একটি ৬৮ রান করেন।

দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ডুয়ান ইয়ানসেন ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। তিনি মার্কো ইয়ানসেনের যমজ ভাই। কর্বিন বশের ছোট ভাই ইথান ২৭ রান দিয়ে ৩ শিকার ধরেন।

ম্যান অব দা ম্যাচ: কনর এস্তেহেইজেন।

৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রবিবার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande