বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, দুর্বিষহ অবস্থা ভাগলপুরে
ভাগলপুর, ১২ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন জেলা জলমগ্ন, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভাগলপুরের অবস্থায় দুর্বিষহ। ভাগলপুরে ৯০টিরও বেশি পঞ্চায়েত এবং বেশ কয়েকটি শহরাঞ্চল এখনও ভয়াবহ বন্যার কবলে রয়েছে। ভাগলপ
বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, দুর্বিষহ অবস্থা ভাগলপুরে


ভাগলপুর, ১২ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিভিন্ন জেলা জলমগ্ন, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভাগলপুরের অবস্থায় দুর্বিষহ। ভাগলপুরে ৯০টিরও বেশি পঞ্চায়েত এবং বেশ কয়েকটি শহরাঞ্চল এখনও ভয়াবহ বন্যার কবলে রয়েছে। ভাগলপুর-পাটনা রুটের এনএইচ-৮০ সড়কটি ভবনাথপুরের কাছে গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে, কারণ রাস্তার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। বন্যার জল নবনির্মিত মুঙ্গের-মির্জাচৌকি চার-লেনের মহাসড়কেও পৌঁছেছে, যার ফলে যান চলাচল ধীর হয়ে পড়েছে এবং যাত্রীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এরই মধ্যে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে বিহারের বিভিন্ন জেলায়, ফলে চিন্তা কমার পরিবর্তে বাড়ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande