
কুলগাম, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হলো| রবিবার দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালায়।
এ দিন এক কর্মকর্তা জানিয়েছেন, শোপিয়ান ও কুলগাম জেলার একাধিক স্থানে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান পরিচালনা করা হয়। অন্য নিরাপত্তা সংস্থাগুলির সক্রিয় সহায়তায় সিআইকে এ দিন ভোর থেকেই বিভিন্ন সন্দেহজনক স্থানে তল্লাশি অভিযান শুরু করে।
জানা গেছে, দেশবিরোধী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে যে তদন্ত চলছে, তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে সিআইকে সূত্রে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ