
হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): চন্দননগরের রানীঘাটে রবিবার অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি। ধর্মীয় আবহে ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশে অনুষ্ঠিত এই গঙ্গা আরতিতে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।
গঙ্গার তীরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। গঙ্গা আরতির মাধ্যমে গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্ধ্যার এই আয়োজনে ভক্তি ও আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে ওঠে রানীঘাট চত্বর।
বিধায়ক দীপাঞ্জন গুহও গঙ্গা আরতিতে অংশ নিয়ে গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি এই ধর্মীয় অনুষ্ঠানের অংশীদার হন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA