আইহো স্ট্যান্ডে নাকা তল্লাশি, বাছুর-সহ চার গরু উদ্ধার, আটক তিন
মালদহ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে মালদহের হবিবপুর থানার আইহো স্ট্যান্ড এলাকায় নাকা তল্লাশি চালিয়ে বাছুর-সহ চারটি গরু উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি গরু বহনকারী পিকআপ গাড়ি
গরু পাচার


মালদহ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে মালদহের হবিবপুর থানার আইহো স্ট্যান্ড এলাকায় নাকা তল্লাশি চালিয়ে বাছুর-সহ চারটি গরু উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি গরু বহনকারী পিকআপ গাড়িটিও আটক করেছে হবিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে আইহো স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক গাড়ি চলাচলের খবর পেয়ে পুলিশ গোপনে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে বাছুর-সহ চারটি গরু উদ্ধার হয়। পুলিশের দাবি, গরুগুলিকে বৈধ নথিপত্র ছাড়াই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গরুগুলিকে সামসির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হবিবপুর থানার পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃত তিনজনকে মালদহ জেলা আদালতে পেশ করে হবিবপুর থানার পুলিশ। গরু পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande