
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার দেশব্যাপী ন্যাশনাল গ্র্যান্ড-পেরেন্টস ডে - ২০২৬ পালন করা হচ্ছে| দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যথাযোগ্য মর্যাদার সঙ্গেই এই দিনটি পালন করা হয়। এ রাজ্যেও তা ব্যতিক্রম নয়। এর পরিপ্রেক্ষিতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এদিন বার্তা দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এক বার্তায় জানানো হয়েছে যে, গণতন্ত্র নির্বাচনের উত্তরাধিকার বহন করে চলে। যাঁদের প্রজ্ঞা বহু দশক ধরে সমাজকে নির্মাণ করেছে, যাঁদের শিক্ষা আমাদের আগামীর দিশা দেখায়, আমাদের সেই দাদু-দিদিমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত