রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
ঝাড়্গ্রাম, ১৩ সেপ্টেম্বর ( হি.স.): রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতের নাম মনোজ সমাজদার (৪৫)। তিনি ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনির বাসিন্দা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযো
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে


ঝাড়্গ্রাম, ১৩ সেপ্টেম্বর ( হি.স.): রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতের নাম মনোজ সমাজদার (৪৫)। তিনি ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনির বাসিন্দা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা ৫৫ নাগাদ বুকে ব্যথা নিয়ে মনোজবাবুকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পর রাত ১১ টা নাগাদ চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভ প্রকাশ করেন পরিবার ও আত্মীয় পরিজনেরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেন। মৃতের ভাগ্না সুব্রত বিশ্বাসের অভিযোগ, ‘‘সন্ধ্যা সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হলেও ঠিকমতো চিকিৎসা করা হয়নি। একসঙ্গে প্রায় ২০টি ওষুধ খেতে দেওয়া হয়েছিল। কী ওষুধ দেওয়া হয়েছিল, তা চিকিৎসকরাই বলতে পারবেন।’’ তাঁর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য চিকিৎসক প্রদীপ্ত সোমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর মনোজ সমাজদারের স্ত্রী টুম্পা সমাদার ঝাড়গ্রাম থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। যদিও এই বিষয়ে ঝাড়্গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন আমাদের কাছে এই নিয়ে কোনও অভিযোগ হয় নি।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande