আরামবাগে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত শীর্ষ নেতৃত্ব
আরামবাগ , ১৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার আরামবাগ সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হলো বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে বৈঠকে
আরামবাগে বিজেপির বৈঠক অমিতাভ চক্রবর্তী


আরামবাগ , ১৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার আরামবাগ সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হলো বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীরা।

বৈঠকে সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা, দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের সাংগঠনিক কার্যক্রম আরও পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বিশেষ বৈঠককে ঘিরে দলীয় কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande