রিষড়ায় ৫২তম অল বেঙ্গল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে মন্ত্রী সুমনা সরকার
হুগলি , ১৪ সেপ্টেম্বর (হি.স .): রবিবার রিষড়া সুইমিং ক্লাব আয়োজিত ৫২তম অল বেঙ্গল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। প্রতিযোগিতাকে ঘিরে আয়োজক, প্রতিযোগী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-
রিষড়ায় ৫২তম অল বেঙ্গল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে মন্ত্রী সুমনা সরকার


হুগলি , ১৪ সেপ্টেম্বর (হি.স .): রবিবার রিষড়া সুইমিং ক্লাব আয়োজিত ৫২তম অল বেঙ্গল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। প্রতিযোগিতাকে ঘিরে আয়োজক, প্রতিযোগী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা ও আয়োজনের বিভিন্ন মুহূর্তের সাক্ষী হন মন্ত্রী। আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে সুমনা সরকার জানান, এমন সুন্দর একটি আয়োজনের অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই জলক্রীড়া প্রতিযোগিতা ঘিরে রিষড়ায় তৈরি হয় উৎসবের পরিবেশ। সাঁতারুদের প্রতিভা ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত দর্শকদেরও আকর্ষণ করে। সুমনা সরকার বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনে এই ধরনের ক্রীড়া আয়োজন আরও বিস্তৃত হোক, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande