নিজের ভাষায় কথা বললে ছোট মনে হয়, এর চেয়ে বড় পাপ নেই : অমিত শাহ
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হিন্দি দিবসে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি অভিভাবকদেরও বার্তা দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজের ভাষায় কথা বললে ছোট মনে হয়, এর চেয়
অমিত শাহ


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): হিন্দি দিবসে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি অভিভাবকদেরও বার্তা দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজের ভাষায় কথা বললে ছোট মনে হয়, এর চেয়ে বড় কোনও পাপ নেই। সোমবার দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে অমিত শাহ বলেন, বিশ্বের যত বেশি সম্ভব ভাষা তোমরা শেখো, কিন্তু নিজের ভাষাকে কখনও পরিত্যাগ করো না।

অমিত শাহ বলেন, আমি দেশের সকল অভিভাবকের উদ্দেশেও বলতে চাই—তাঁরা যেন অবশ্যই তাঁদের সন্তানদের সঙ্গে মাতৃভাষায় কথা বলেন। নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে হয়—এমন হীনম্মন্যতার চেয়ে বড় কোনও পাপ নেই। কারণ, এই ভাষাই আমাদের মা, মাটি, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande