গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনা নিতিন নবীনের
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার দিল্লিতে দলীয় কার্যালয়ে ভগবান গণেশের পুজো করেন নিতিন নবীন। এই উপলক্ষ্যে দলের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুজো দেওয়ার প
গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনা নিতিন নবীনের


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার দিল্লিতে দলীয় কার্যালয়ে ভগবান গণেশের পুজো করেন নিতিন নবীন। এই উপলক্ষ্যে দলের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুজো দেওয়ার পর দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতিন বলেন, গণেশ চতুর্থী উপলক্ষ্যে আমি দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানাই। ভগবান গণেশ যেন সর্বদা সকলের জীবনে শুভবার্তা ও কল্যাণ বয়ে আনেন। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, তখন আমি প্রার্থনা করি যেন প্রতিটি মানুষের জীবন সুখ, উদ্দীপনা ও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande