পশ্চিম সিকিমে ভয়াবহ ভূমিধস, উদ্ধারকাজ চালালো এসএসবি
গ্যাংটক: ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের ভূমিধস সিকিমে। পশ্চিম সিকিমের কারমাটার ও আপার বুলুং এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারমাটার গ্রামের একটি স্থানীয় স্কুলের নিচে ভূমিধসের ঘটনাটি ঘটে। ইনটেক এলাকায় অবস্থ
পশ্চিম সিকিমে ভয়াবহ ভূমিধস, উদ্ধারকাজ চালালো এসএসবি


গ্যাংটক: ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের ভূমিধস সিকিমে। পশ্চিম সিকিমের কারমাটার ও আপার বুলুং এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারমাটার গ্রামের একটি স্থানীয় স্কুলের নিচে ভূমিধসের ঘটনাটি ঘটে।

ইনটেক এলাকায় অবস্থিত এসএসবি-র ‘জি’ কোম্পানি পোস্ট থেকে ভূমিধসটি নজরে আসে; এরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দলকে পাঠানো হয়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ভূমিধসের পরই এসএসবি-র পক্ষ থেকে উদ্ধারকাজ চালানো হয়। সোমবার এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande