
বেলাগাভি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের বেলাগাভিতে রেফ্রিজারেটর বিস্ফোরণে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ সদস্যের। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, বেলাগাভিতে একটি বাড়িতে রেফ্রিজারেটর বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের চারজন সদস্য মারা গিয়েছেন এবং আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে চাভাট গলি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গজানন ধামোনি (৬৫), রোশন ধামোনি (২১), শারদা ধামোনি (৪৫) এবং ভারতী ধামোনি (৫০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে চাভাট গলি এলাকায় একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ