উপনির্বাচনের দুই দলীয় প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই দলীয় প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতি হাঁসিরানী রথ মহোদয়া এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শাঁখারভ সরকার মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।   আমার দৃঢ় বিশ্বাস, দুই কেন্দ্রের মানুষই বিজেপির উপর আস্থা ও বিশ্বাস অটুট রাখবেন এবং বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন।


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই দলীয় প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হাঁসিরানী রথ ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত শাখারভ সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

মুখ্যমন্ত্রী জানান, তাঁর দৃঢ় বিশ্বাস, দুই কেন্দ্রের মানুষই বিজেপির উপর আস্থা ও বিশ্বাস অটুট রাখবেন এবং বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করবেন। এদিনই হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দেন হাঁসিরানী রথ, সেই উপলক্ষ্যে বিজয় সংকল্প সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande